Ridge Bangla

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হীল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ভুরুঙ্গামারী উপজেলার আসাদমোড় এলাকার ছাদিয়া (৮), নুরনবী (২৮) এবং মাইক্রোবাস চালক লিমন (২৮)। তারা সবাই ঘটনাস্থল বা হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী থেকে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন