Skip to main content

Ridge Bangla

কাঁদতে কাঁদতে বিমানবন্দরে নোরা ফাতেহি

সবসময় প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল দেখা গেলেও এবার ব্যতিক্রমী এক মুহূর্তে ধরা দিলেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। রোববার (৬ জুলাই) মুম্বাই বিমানবন্দরে তাকে দেখা যায় কান্নারত অবস্থায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে।

সেই সময় নোরা কালো প্যান্ট ও কালো ফুলহাতা জ্যাকেট পরেছিলেন। খোলা চুল, চোখে কালো সানগ্লাস, হাতে ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামার সময়ও তাকে চোখ মুছতে দেখা যায়। সানগ্লাস থাকা সত্ত্বেও তার অশ্রু লুকিয়ে রাখা যায়নি। দেহরক্ষীরা ভক্তদের দূরে সরিয়ে রাখলেও উপস্থিত ক্যামেরার চোখ এড়িয়ে যায়নি তার বেদনাহত মুখ।

এ বিষয়ে এখনো নোরা কিংবা তার পরিবার কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, তার ইনস্টাগ্রাম স্টোরিতে সকালবেলা দেওয়া “ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” বার্তাটি ইঙ্গিত দেয়—তিনি প্রিয় কারও মৃত্যুতে শোকাহত।

তার ভক্তরা নোরার এই অবস্থায় উদ্বিগ্ন ও ব্যথিত। কেউ কেউ সামাজিক মাধ্যমে লিখেছেন, “নোরা সবসময় আমাদের হাসিয়েছেন, আজ আমরা তার জন্য প্রার্থনা করছি।”
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’, তবে এই ব্যক্তিগত শোকের মুহূর্তে সেটা যেন পুরোপুরি ছাপিয়ে গেছে।

নোরার এই অশ্রুসিক্ত উপস্থিতি শুধু তার ভক্তদের নয়, বলিউডপাড়াকেও নাড়া দিয়েছে। সবাই চাইছেন, শোক কাটিয়ে আবার যেন আগের মতো প্রাণবন্ত রূপে ফিরতে পারেন নোরা ফাতেহি।

This post was viewed: 145

আরো পড়ুন