Skip to main content

Ridge Bangla

কবে হচ্ছে রোনালদো ও জর্জিনার বিয়ে?

দীর্ঘ ৯ বছরের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে অবশেষে বিয়ে করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছুদিন আগে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল জর্জিনা। শুধু প্রস্তাব সাদরে গ্রহণে হ্যাঁ-ই নয়, ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হাতে ঝলমলে আংটি পরা ছবিও। এর পর থেকেই রোনালদো ভক্তদের একটাই প্রশ্ন—কবে হচ্ছে এই দুজনের বিয়ে?

স্প্যানিশ টিভি শো দি কোরাজোনে-এর সাংবাদিক আলবার্তো গুজমান জানিয়েছেন, তিনি জর্জিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে কথা বলেছেন। ওরা এখনো তারিখ নিয়ে ভাবছেন। মনে হচ্ছে, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। আপাতত রোনালদো ও জর্জিনার বিয়ে কবে, তার সঠিক তারিখ জানা যায়নি। রোনালদোও বিষয়টা খুব গোপন রাখছেন।

সাংবাদিক আলবার্তো গুজমান বলেছেন, রোনালদো শুধু আংটি দেননি, দিয়েছেন কোটি কোটি টাকার উপহার। এর মধ্যে ছিল একটি পোরশে গাড়ি, দুটি দামি ঘড়ি (যার মূল্য ৫০ হাজার ইউরোর বেশি) এবং দুই বিখ্যাত ডিজাইনারের পোশাক (দাম ৩০ হাজার ইউরোর বেশি)। তবে ভক্তদের মূল আকর্ষণের প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি।

গুজমান নিশ্চিত করেছেন, এত দ্রুত রোনালদো ও জর্জিনার বিয়ে হচ্ছে না। তার ভাষায়, “আমাকে বলা হয়েছে, খুব সম্ভবত বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে। সেই বিশ্বকাপে খেলতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স তখন হবে ৪১। তিনি চান বিশ্ব ফুটবলকে গ্র্যান্ড স্টাইলে বিদায় জানাতে।”

বিয়ের ভেন্যু নিয়েও ইঙ্গিত দিয়েছেন গুজমান। তার ধারণা, অনুষ্ঠানটি হতে পারে রোনালদোর নিজের দেশ পর্তুগালেই।

এখন ভক্তদের কৌতূহল—কবে এবং কোথায় হবে এই যুগলের বিয়ে? ঘনিষ্ঠদের নিয়ে ছোট আয়োজন হবে, নাকি হবে বিশ্বজোড়া আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান—তা জানার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

This post was viewed: 79

আরো পড়ুন