ওয়ানডে ক্রিকেটে ১০০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে নতুন ইতিহাস গড়েছে পাকিস্তান। ভারত ও অস্ট্রেলিয়ার পর বিশ্বের তৃতীয় দল হিসেবে এই অনন্য মাইলফলক স্পর্শ করল ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলটি।
শনিবার (৩০ মে) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেই ওয়ানডে ইতিহাসে নিজেদের ১০০০তম ম্যাচ খেলার কীর্তি গড়ে পাকিস্তান।
পাকিস্তানের ওয়ানডে যাত্রা শুরু হয়েছিল ১৯৭৩ সালের ১১ ফেব্রুয়ারি। তখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছিল দলটি।
দীর্ঘ ৫৩ বছরের সেই পথচলায় এবার ১০০০ ম্যাচের গৌরবময় মাইলফলকে পৌঁছাল ইমরান খানের উত্তরসূরিরা।
This post was viewed: 6