Skip to main content

Ridge Bangla

ওএসডি থাকা দুই সিনিয়র সচিবসহ ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর দিল সরকার

জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা দুই সিনিয়র সচিবসহ মোট ৯ জন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক নয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

অবসরে পাঠানো দুই সিনিয়র সচিব হলেন মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান। অন্য সাত সচিব হলেন—মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদের অবসর প্রদান প্রয়োজন মনে করেছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তবে বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব আর্থিক ও প্রশাসনিক সুবিধা পাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সরকার সম্প্রতি ওএসডি থাকা উচ্চপদস্থ কর্মকর্তাদের তালিকা পর্যালোচনা করে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বা দীর্ঘদিন ধরে দায়িত্বহীনতা রয়েছে, তাদের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। এই প্রেক্ষিতেই ৯ সচিবকে অবসর দেওয়া হয়েছে।

This post was viewed: 62

আরো পড়ুন