Ridge Bangla

এস্কোবারের জলহস্তী রক্ষায় ভারতের আম্বানি পরিবারের প্রস্তাব

কলম্বিয়ার বিতর্কিত জলহস্তী নিধন পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার মধ্যেই এক বিকল্প প্রস্তাব দিয়েছেন ভারতের শিল্পপতি পরিবারের সদস্য অনন্ত আম্বানি। কলম্বিয়ার প্রাকৃতিক পরিবেশে সমস্যা সৃষ্টি করা ৮০টি জলহস্তীকে ভারতে স্থানান্তর করে তাঁর ব্যক্তিগত প্রাণী সংরক্ষণ কেন্দ্রে আজীবন আশ্রয়ের প্রস্তাব দিয়েছেন তিনি।

আশির দশকে কুখ্যাত মাদকপাচারকারী পাবলো এস্কোবার শখের বশে আফ্রিকা থেকে চারটি জলহস্তী কলম্বিয়ায় নিয়ে আসেন। প্রাকৃতিক কোনো শত্রু না থাকায় এবং স্থানীয় আবহাওয়া অনুকূল হওয়ায় এদের বংশগতি অস্বাভাবিক হারে বাড়তে থাকে। বর্তমানে দেশটিতে জলহস্তীর সংখ্যা প্রায় ১৬০টিতে পৌঁছেছে।

কলম্বিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের মতে, এই আগ্রাসী প্রজাতির জলহস্তী মাগদালেনা নদী অববাহিকার বাস্তুসংস্থানের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্থানীয় কচ্ছপ ও মানেটির মতো প্রাণীদের অস্তিত্ব এখন সংকটাপন্ন। এই ভারসাম্যহীনতা নিয়ন্ত্রণে সরকার ৮০টি জলহস্তী মেরে ফেলার নির্দেশ দিলে তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

This post was viewed: 8

আরো পড়ুন