Ridge Bangla

এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে একযোগে সারা দেশে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা।

চলতি বছরের পাবলিক এই পরীক্ষায় অংশগ্রহণ করছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু আয়োজন নিয়ে আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পরীক্ষার বিভিন্ন বিষয়ের তথ্য তুলে ধরেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

সবচেয়ে বেশি পরীক্ষার্থী এবার ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে, যার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন