Skip to main content

Ridge Bangla

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপ ২০২৫ এর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে শিরোপা এখনও অধরা। এবার ট্রফি উঁচিয়ে ধরার বড় স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছে টাইগাররা।

শক্তির বিচারে হংকং খর্বশক্তির হলেও বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

এশিয়া কাপ ২০২৫ এর প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হবে? সর্বশেষ সিরিজের ম্যাচগুলোতে ফর্মে থাকা ক্রিকেটাররাই সুযোগ পাচ্ছেন সম্ভাব্য একাদশে।

প্রথম ম্যাচে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের কাঁধেই থাকবে ওপেন করার দায়িত্ব। তিনে অধিনায়ক লিটন দাস। সর্বশেষ ১২ ইনিংসে ফিফটি না পাওয়া তাওহিদ হৃদয়ই চারে নামার সম্ভাবনা বেশি। এছাড়া জাকের আলী অনিকের জায়গা একাদশে নিশ্চিত। মিডল অর্ডারে বিবেচনায় থাকবেন শামীম পাটোয়ারীও।

পেস ইউনিটে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে তানজিম হাসান সাকিবের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। বোলিংয়ে দুই স্পিনার আর তিন পেসার নিয়েই দল সাজাতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

This post was viewed: 77

আরো পড়ুন