Skip to main content

Ridge Bangla

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

চলতি বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপের খেলা শুরু হবে এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

শুক্রবার ঘোষিত এই দলে রয়েছে বেশ কিছু চমক। দীর্ঘদিন পর জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ও ব্যাটার সাইফ হাসান। তবে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, যিনি সদ্য শেষ হওয়া সিরিজেও দলে ছিলেন।

এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে মোট ১৯টি ম্যাচ হবে, যার ১১টি দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। দুবাইয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

উল্লেখ্য, এশিয়া কাপের আগে বাংলাদেশ ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

বাংলাদেশ দল:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই: সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

This post was viewed: 83

আরো পড়ুন