Skip to main content

Ridge Bangla

এবার রাজনীতিতে পা রাখলেন কোয়েল মল্লিক

টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এবার রাজনীতিতে যোগ দিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এবং প্রথমবার বিধানসভায় উপস্থিত হয়েছেন। রাজনীতিতে তার এই প্রবেশে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

মনোনয়ন জমা দেওয়ার পর কোয়েল বলেন, এটি তার জীবনের নতুন অধ্যায় ও বড় দায়িত্ব। তিনি মানুষের ও দেশের সেবায় নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে তার অভিনীত চলচ্চিত্র ‘মিতিন: একটি খুনির সন্ধানে’ এবং অক্টোবরে মুক্তি পাওয়া ‘স্বার্থপর’ সিনেমা দর্শকদের প্রশংসা পেয়েছিল।

This post was viewed: 39

আরো পড়ুন