Ridge Bangla

এপ্রিলেও রেমিট্যান্সের ধারা ঊর্ধ্বমুখী, ছাড়িয়েছে ৩.১২ বিলিয়ন ডলার

বিদায়ী এপ্রিল মাসেও দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মাসজুড়ে প্রবাসীরা ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা।

রোববার (৩ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে বছর ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে সন্তোষজনক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে। বিশ্লেষকদের মতে, প্রবাসীদের ধারাবাহিক অর্থ প্রেরণ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

This post was viewed: 17

আরো পড়ুন