Skip to main content

Ridge Bangla

একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তার ১৪ জনকে বদলি করেছে সরকার। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে পুলিশ টেলিকম ইউনিটে এবং সিআইডির ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। একই সঙ্গে সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান এবং ডিআইজি মোহাম্মদ ওসমান গণি ও ডিআইজি সানা শামীনুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। এছাড়া ডিআইজি মোহাম্মদ ফয়েজুর কবিরকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে।

অন্যদিকে, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে ডিএমপিতে পাঠানো হয়েছে। নোয়াখালী পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন সদর দপ্তরে এবং খুলনা পিটিসির পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

নৌ পুলিশের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, এসবির পুলিশ সুপার মাহফুজা লিজা, এসবির সুপারনিউমারারি পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ার এবং রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মো. সাইফুল হক- এই চার কর্মকর্তাকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। পাশাপাশি এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

This post was viewed: 50

আরো পড়ুন