Skip to main content

Ridge Bangla

এই জন্মে শুভশ্রী তার নাম থেকে আমাকে সরাতে পারবে না: দেব

টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর আবারও বড় পর্দায় ফিরছেন। বহু আলোচিত তাদের নতুন ছবি ‘ধূমকেতু’ মুক্তি পেতে চলেছে আগামী ১৪ আগস্ট। এক সময় পর্দার রোমান্স থেকে বাস্তব জীবনের প্রেম পর্যন্ত দর্শকদের মাতিয়ে রেখেছিলেন এই জুটি। তবে বিচ্ছেদের পর তারা ভক্তদের চোখ থেকে অনেকটাই হারিয়ে গিয়েছিলেন। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে আসছে তাদের নতুন সিনেমা।

ছবিটি মুক্তির আগে ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে দেব তাদের সম্পর্ক ও অনস্ক্রিন রসায়ন নিয়ে বলেন, “এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রী সরাতে পারব অনস্ক্রিন জুটি হিসেবে।” তার এই মন্তব্যে ভক্তদের মধ্যে নস্টালজিয়ার ঢেউ উঠেছে।

দেব আরও বলেন, “একটা প্রজন্ম আমাদের সঙ্গে ছিল। এখন তারা বড় হয়েছে, কেউ হয়তো বিদেশে চাকরি করছে। লন্ডনে শ্যুটিংয়ের সময় অনেক বাঙালি আমাকে বলেছেন, ‘ধূমকেতু’ লন্ডনে দেখাতে হবে। তারা ঢাকা বা মেদিনীপুরের মতো জায়গা থেকে এসে আমাদের সিনেমা দেখতেন।”

দীর্ঘ বিরতির পর এই জুটিকে আবারও বড় পর্দায় দেখতে ভক্তদের আগ্রহ তুঙ্গে। বিচ্ছেদের পরও তাদের জনপ্রিয়তা কমেনি। এবার দেখা যাক ‘ধূমকেতু’ সেই পুরনো জাদু ফিরিয়ে আনতে পারে কি না।

This post was viewed: 59

আরো পড়ুন