Skip to main content

Ridge Bangla

উদ্বোধনের আগেই ভারতীয় তেল শোধনাগারে আগুন

উদ্বোধনের একদিন আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের পাচপদ্রা তেল শোধনাগারে। এ সময় আগুনে চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে বলে উল্লেখ করা হয়েছে এনডিটিভির খবরে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্য নির্মিত এই শোধনাগারটির উদ্বোধন করার কথা ছিল। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় আপাতত উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোনো প্রাণহানি ঘটেনি উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড ও রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে নির্মিত এ শোধনাগারটি ভারতের প্রথম সমন্বিত তেল শোধনাগার ও পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র।

This post was viewed: 19

আরো পড়ুন