Skip to main content

Ridge Bangla

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিখোঁজদের খোঁজে চালু হলো জরুরি হটলাইন সেবা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য জানাতে ও পেতে কয়েকটি জরুরি যোগাযোগ নম্বর চালু করা হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

পোস্টে জানানো হয়েছে, নিখোঁজদের বিষয়ে যোগাযোগের জন্য হটলাইন নম্বরগুলো হলো—

  • মিলিটারি রেসকিউ ব্রিগেড: ০১৭৬৯০২৪২০২

  • সিএমএইচ বার্ন ইউনিট: ০১৭৬৯০১৬০১৯

  • সিএমএইচ ইমার্জেন্সি: ০১৭৬৯০১৩৩১১

  • মাইলস্টোন স্কুল, অ্যাডমিন অফিসার: ০১৮১৪৭৭৪১৩২

  • ভাইস প্রিন্সিপাল: ০১৭৭১১১১৭৬৬

  • জাতীয় জরুরি সেবা: ৯৯৯ (যেকোনো বার্ন ইউনিটের সাথেও সংযোগ দেবে)

  • জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হটলাইন: ০১৯৪৯০৪৩৬৯৭

এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত ও অন্তত ১৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

This post was viewed: 98

আরো পড়ুন