Ridge Bangla

উচ্চ পর্যায়ের ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আজ রোববার (০৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদের এ অবসর প্রদান করা হয়েছে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বাধ্যতামূলক অবসর দেওয়া হলেও বিধি অনুযায়ী সকল সুবিধা পাবেন এই কর্মকর্তারা। আদেশটি স্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন—

এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ ও মো. রফিকুল হাসান গণি এবং রখফার সুলতানা খানম, সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান ও মো. মজিদ আলী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর ও কাজী জিয়া উদ্দিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট মো. হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মো. মাহবুব রহমান ভূইয়া, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন, নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান, রেলওয়ে পুলিশের ডিআইজি মো. গোলাম রউফ খান, রেলওয়ে পুলিশের এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদ।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসর প্রদান করে সরকার।

This post was viewed: 20

আরো পড়ুন