Skip to main content

Ridge Bangla

উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ এলাকায় আজ থেকে শুরু হামের টিকাদান কর্মসূচি

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আজ (রোববার) থেকে জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রথম ধাপে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। তিনি বলেন, হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ২১ মে’র মধ্যে কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, স্কুল, মাদ্রাসা ও ঝুঁকিপূর্ণ এলাকায় অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। সুস্থ শিশুর ক্ষেত্রে শুধু টিকা প্রয়োগ করা হবে।

এই কর্মসূচির আওতায় প্রায় ১৩ লাখ ২৩ হাজার ৬০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হতে পারে।

This post was viewed: 26

আরো পড়ুন