Skip to main content

Ridge Bangla

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শনিবার বেনাপোল স্থলবন্দরে সব কার্যক্রম বন্ধ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোল দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম ও কাস্টমসের কাজ বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিকভাবে চলবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানিয়েছেন, সরকারি ছুটির কারণে এদিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও কাস্টমস কার্যক্রম বন্ধ থাকবে। তবে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে সব কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি বলেন, “বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।”

অন্যদিকে, বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার বন্দর কার্যক্রম থাকবে না। তবে রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি ও বন্দরের নিয়মিত কাজ পুনরায় শুরু হবে।

তিনি আরও জানান, এদিন বন্দরে খালাসকৃত পণ্য বহন করা খালি ভারতীয় ট্রাক ফেরত যেতে পারবে। প্রসঙ্গত, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২ হাজারের বেশি ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয় এবং বিপুলসংখ্যক যাত্রী যাতায়াত করে থাকেন। সরকারি ছুটির কারণে শনিবার এ কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী চলাচলে কোনো বাধা থাকবে না।

This post was viewed: 67

আরো পড়ুন