Skip to main content

Ridge Bangla

ঈদের বাজারে জাল নোট

জাল টাকা

কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব ঘোষণার পরেও এবারের ঈদে নতুন নোট বাজারে না আসলেও জাল নোটের উপস্থিতি নিশ্চিতভাবেই লক্ষ্য করা গেছে। গতকাল ঢাকার আজিমপুরস্থ সরকারি কোয়ার্টার এলাকা থেকে র‍্যাব অভিযান চালিয়ে দুই যুবক সুমন হোসেন এবং আহান নামক দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৮৮,২০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ জাল নোট সরবরাহকারী চক্রের সদস্য। তারা ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করেছিলেন। র‍্যাব সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন যেকোনো প্রকার লেনদেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করেন, যাতে এই ধরনের জাল নোটের ছড়াছড়ি রোধ করা যায়।

This post was viewed: 55

আরো পড়ুন