Skip to main content

Ridge Bangla

ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতি নিয়ে ফের আশার কথা শোনালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ প্রকাশ করেছেন যে, ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস খুব শিগগিরই একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাবে। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, “গাজা… আমরা আলোচনা করছি এবং আশা করি আগামী সপ্তাহের মধ্যেই আমরা বিষয়টি সমাধান করব।”

এর আগেও তিনি ঘোষণা করেছিলেন, ইসরাইল গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রস্তাবিত শর্তগুলো মেনে নিয়েছে। সেই প্রস্তাব কাতার ও মিশর হামাসের কাছে পৌঁছে দিয়েছে। হামাসও এতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে এবং জানিয়েছে, তারা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জিম্মি বিনিময়ের আলোচনায় প্রস্তুত রয়েছে।

যদিও ইসরাইল দাবি করেছে, হামাস প্রস্তাবে যে সংশোধনী এনেছে তা অগ্রহণযোগ্য, তবুও তারা আলোচনা চালিয়ে যেতে দোহা সফর করেছে। দোহা আলোচনায় মূলত ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি, ১০ জন জীবিত ও ১৮ জন মৃত ইসরাইলি জিম্মির মুক্তি এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে, যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও ফিলিস্তিনিদের অন্যান্য দেশে নির্বাসনের লক্ষ্যে রাফায় সামরিক উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল। এছাড়াও একটি তথাকথিত ‘সংগ্রহ শিবির’ স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছে তারা।

This post was viewed: 57

আরো পড়ুন