Skip to main content

Ridge Bangla

ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে দুজন গ্রেপ্তার

ফেসবুকে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে নড়াইল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই নিউমার্কেট এলাকায় এক ব্যক্তি ফেসবুকের ‘চাঁদপুর ইলিশ ঘাট’ পেজের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন। পরে বিভিন্ন নম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে তিনি দুই লাখের বেশি টাকা হারান।

অভিযোগের ভিত্তিতে নিউমার্কেট থানার পুলিশ প্রযুক্তিগত সহায়তায় প্রতারকদের অবস্থান শনাক্ত করে। বুধবার রাতে নড়াইল সদর থেকে সিফাতকে এবং বৃহস্পতিবার ভোরে কালিয়া উপজেলা থেকে মাসুমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

This post was viewed: 68

আরো পড়ুন