Skip to main content

Ridge Bangla

ইরান যুদ্ধ ‘শেষ’, কংগ্রেসকে ট্রাম্পের চিঠি

ইরানের সঙ্গে চলমান সংঘাত কার্যত শেষ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে যুদ্ধ পরিচালনায় কংগ্রেসের অনুমোদন নেওয়ার নির্ধারিত সময়সীমা মানতে বাধ্য নন বলেও মন্তব্য করেন তিনি, যা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, গত মাসে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ায় ৬০ দিনের সময়সীমার হিসাব কার্যত থেমে গেছে। ফলে আইনি বাধ্যবাধকতা তার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে তিনি দাবি করেন। তবে ভবিষ্যতে সেনা মোতায়েন বা পুনর্বিন্যাসের বিষয়ে কংগ্রেসকে অবহিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রেসিডেন্ট আরও জানান, ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হুমকি মোকাবিলায় মার্কিন সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

এদিকে, সিনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জিন শাহীনের ট্রাম্পের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, দীর্ঘ সময় সংঘাত চললেও প্রশাসনের কোনো সুস্পষ্ট কৌশল বা ‘এক্সিট প্ল্যান’ নেই।

This post was viewed: 40

আরো পড়ুন