Skip to main content

Ridge Bangla

ইরান থেকে দেশে ফিরলেন ২৮২ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরেছেন ২৮২ বাংলাদেশি নাগরিক। শুক্রবার (২০ মার্চ) রাত ৭টা ২৫ মিনিটে তাদের বহনকারী একটি চার্টার্ড ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব প্রবাসী বাংলাদেশি বাহরাইন হয়ে সৌদি আরবের দাম্মাম ট্রানজিট দিয়ে দেশে ফেরেন। চলমান সংঘাতের কারণে ইরানে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার পর্যায়ক্রমে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

এদিকে, একই দিনে রাত ১টা ২৭ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৫৩০২ ফ্লাইটে আজারবাইজানের রাজধানী বাকু থেকে আরও ২৮০ বাংলাদেশি দেশে ফেরার কথা রয়েছে। ওই ফ্লাইটটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের, যা স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের গত বৃহস্পতিবার (১৯ মার্চ) আজারবাইজানে স্থানান্তর করা হয়। সেখান থেকে বিশেষ ব্যবস্থায় তাদের দেশে ফেরানো হচ্ছে।

ফেরত আসা প্রবাসীদের গ্রহণ করতে বিমানবন্দরে সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই সঙ্গে দ্বিতীয় দফায় আগতদের স্বাগত জানাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।

This post was viewed: 23

আরো পড়ুন