Skip to main content

Ridge Bangla

ইরান ইস্যুতে পাক সেনাপ্রধানের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে ‘ইরানি আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে রিয়াদ। এ পরিস্থিতিতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইরানকে সংযম প্রদর্শন ও বেহিসাবি হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়।

২০২৫ সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির আওতায় এই আলোচনা হয়েছে; পরে তুরস্কও এই জোটে যোগ দেয়। ন্যাটোর আদলে গড়া এই চুক্তি অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর হামলা হলে তা সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে এবং যৌথভাবে প্রতিরোধ করা হবে।

ইরান গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সর্বশেষ সৌদির প্রিন্স সুলতান এয়ারবেইস ও একটি তেলক্ষেত্র লক্ষ্য করে হামলা চালানো হলেও সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করেছে।

This post was viewed: 37

আরো পড়ুন