Ridge Bangla

ইরানে হামলা সহ খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরাইলের

ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একইসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকিও দিয়েছেন তিনি। রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন কাৎজ।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এবং ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এর প্রতিবেদনে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেছেন, “আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই: যদি আপনি ইসরাইলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে—এবার আরও বেশি শক্তি নিয়ে। এবং এবার আপনি নিজেও আমাদের লক্ষ্যবস্তু হবেন।”

এই হুমকির পর ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর উপর বিমান হামলা চালায়। পাল্টা জবাবে তেহরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের দিকে। এরপর যুক্তরাষ্ট্রও ইসরায়েলকে সমর্থন দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

টানা হামলা-পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন ১২ দিনের এই যুদ্ধের একটি অস্থায়ী বিরতি ঘোষণা করা হয়। তবে সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে ইসরাইল-ইরান উত্তেজনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

This post was viewed: 47

আরো পড়ুন