Skip to main content

Ridge Bangla

ইরানের নৌ ও বিমান বাহিনী ধ্বংসের দাবি ট্রাম্পের, আলোচনায়ও আগ্রহের ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের মিশিগানে জেনারেল মোটর্সের একটি পরীক্ষাকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের নৌবাহিনী ধ্বংস করেছি, তাদের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছি এবং তাদের শীর্ষ নেতৃত্বকেও খতম করেছি।’

তিনি আরও দাবি করেন, মার্কিন হামলার ফলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির অধিকাংশ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। তার ভাষ্য, এর ফলে দেশটির ড্রোন উৎপাদন ক্ষমতা কমে মাত্র ৭ শতাংশে নেমে এসেছে।

ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা এখন একটি চুক্তিতে পৌঁছাতে আমাদের সঙ্গে কথা বলছে। কিন্তু আমরা যদি কঠোর অবস্থান না নিতাম, তাহলে কোনো আলোচনার সুযোগই তৈরি হতো না।’

This post was viewed: 2

আরো পড়ুন