Ridge Bangla

ইরানকে অর্থ দেওয়ার অভিযোগ তুলে ওবামার সমালোচনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের বিরুদ্ধে ইরানকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

ট্রাম্পের দাবি, ২০১৫ সালের পরমাণু সমঝোতা বাস্তবায়নের সময় ওবামা প্রশাসন ইরানের কাছে ১৭০ কোটি ডলার নগদ অর্থ পাঠিয়েছিল। তিনি বলেন, ওই অর্থ বোয়িং ৭৫৭ উড়োজাহাজে করে তেহরানে নেওয়া হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, অর্থের মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর পথ বেছে নিয়েছিল সে সময়ের প্রশাসন। তবে তিনি নিজে এ ধরনের নীতি অনুসরণ করেননি বলে দাবি করেন।

ট্রাম্প আরও বলেন, ওই ঘটনার কারণে ইরান ওবামা প্রশাসনকে দুর্বল হিসেবে দেখেছিল।

এদিকে ইরানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্র ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিলে অর্থায়ন করবে- এমন খবরও অস্বীকার করেছেন ট্রাম্প।

তিনি জানান, যুক্তরাষ্ট্র এ ধরনের কোনো তহবিলে অর্থ দিচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়ার পরিকল্পনা নেই। তবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো চাইলে ইরানে বিনিয়োগ করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে আলোচনার মধ্যেই এসব মন্তব্য করেছেন ট্রাম্প।

This post was viewed: 3

আরো পড়ুন