Ridge Bangla

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় আট যাত্রীর প্রাণহানি

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় চালকসহ মোট আট আরোহী প্রাণ হারিয়েছেন। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মেলাউই জেলায় এই ঘটনা ঘটে। স্থানীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখার প্রধান নির্বাহী মোহাম্মদ সায়াফি জানান, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল এয়ারবাস এইচ১৩০ মডেলের। উড়োযানটির মালিকানা ছিল একটি স্থানীয় বিমান পরিষেবা সংস্থার। বৃহস্পতিবার মেলাউই জেলার একটি পাম বাগান থেকে উড্ডয়নের পাঁচ মিনিটের মাথায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে হেলিকপ্টারটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে ধ্বংসাবশেষ ও মরদেহগুলো উদ্ধার করা হয়। বিমানটিতে ২ জন ক্রু এবং ৬ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিকও রয়েছেন।

This post was viewed: 2

আরো পড়ুন