ঈদের দিন সোমবার (৩১ মার্চ) পিরোজপুরের ইন্দুরকানীতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী মিম আক্তার।
দুপুরে ইন্দুরকানী-চন্ডিপুর সড়কের ফকিরবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের একটি বাঁক ঘুরতে গিয়ে মহিউদ্দিন তুহিন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এরপর সেটি গিয়ে ধাক্কা লাগে রাস্তার পাশে থাকা সড়কবাতির একটি পিলারে।
ধাক্কা খেয়ে মোটরসাইকেলসহ তুহিন ও তার স্ত্রী নিচে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন তুহিনকে মৃত ঘোষণা করেন।
This post was viewed: 46