Skip to main content

Ridge Bangla

ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে ত্রয়োদশ নির্বাচন: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার মন্তব্য করেছেন, দেশের ইতিহাসে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। শুক্রবার (২৯ আগস্ট) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইসি আনোয়ারুল বলেন, কমিশনের প্রধান দায়িত্ব হলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এর বিকল্প কোনো পথ নেই। জীবন চলে যেতে পারে, কিন্তু নির্বাচনে ফাঁকিবাজি বা ধোঁকাবাজি করা যাবে না। কমিশন ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সবাইকে এ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক স্মৃতি বা ‘ইনস্টিটিউশনাল মেমোরি’ দুর্বল হয়ে যাওয়ায় অনেক ক্ষেত্রেই কমিশন হোঁচট খাচ্ছে। কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গোপনীয়তা রক্ষা ও দায়িত্বশীলতার মাধ্যমে কমিশনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে।

ইসি আনোয়ারুল আরও বলেন, ভালো নির্বাচন ছাড়া দেশের সামনে বিকল্প নেই। এ নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু হবে প্রিজাইডিং অফিসার। তাদের শক্তিশালী ও দক্ষ করে তুললে একটি সুন্দর নির্বাচন সম্ভব। তিনি বলেন, “যদি একজন প্রিজাইডিং অফিসার সাহসী ও সৎভাবে দায়িত্ব পালন করেন, তাহলে ভোটকেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব।”

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সম্ভাব্য সব সমস্যার তালিকা তৈরি করে তার সমাধানের পথ নির্ধারণ করতে হবে। নির্বাচনের সুষ্ঠু বাস্তবায়নের জন্য এই প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

This post was viewed: 66

আরো পড়ুন