Skip to main content

Ridge Bangla

ইংরেজি নববর্ষে সম্প্রীতি ও গণতান্ত্রিক উত্তরণের প্রত্যাশা প্রধান উপদেষ্টার

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩১ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি নতুন বছরকে নতুন স্বপ্ন, আশা ও সম্ভাবনার বার্তা হিসেবে উল্লেখ করেন।

শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরে আরও দৃঢ় হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। তার ভাষায়, নববর্ষ মানেই অতীতের গ্লানি ভুলে সুন্দর আগামীর পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এবং নতুন উদ্যমে জীবন ও সমাজ গঠনের সুযোগ।

ন্যায় ও সাম্যের ভিত্তিতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সবাইকে দেশপ্রেম ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন বছরে সব চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করে সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নতুন বছরকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে, নতুন বছরে তা আরও এগিয়ে যাবে। তার আশা, একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক প্রক্রিয়া পূর্ণতা পাবে।

This post was viewed: 52

আরো পড়ুন