Skip to main content

Ridge Bangla

আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৬ জন

সাভারের আশুলিয়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২০) ও মাদক ব্যবসায়ী সোনা মিয়া (৪৫)। বিশেষ অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক ও অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—ইয়ার হোসেন, সোনা মিয়া, আশরাফুল (১৮), বড় বাবু (১৯), ছোট বাবু (১৭) এবং আকাশ (১৮)। এদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

অভিযানে জব্দ করা হয়েছে ১৬টি দেশীয় অস্ত্র, ৫টি ধারালো অস্ত্র, ৫ পট গাঁজা, ৮টি মোবাইল ফোন এবং ৪৮টি সিমকার্ড। সেনাবাহিনী জানায়, গভীর রাতে জামগড়া প্রাইমারি স্কুল, বটতলা ও রূপায়ন শিল্পাঞ্চলে পাঁচ দফা অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইয়ার হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা জামগড়া, ভাদাইল ও রূপায়ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অনলাইন জুয়া সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। এলাকাবাসী তাদের কর্মকাণ্ডের কারণে আতঙ্কিত ছিল।

সেনাবাহিনী জানিয়েছে, অভিযানের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার করে উদ্ধারকৃত আলামতসহ আশুলিয়া থানার পুলিশকে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের বিচার প্রক্রিয়ার জন্য প্রেরণ করা হয়েছে। অভিযানের ফলে এলাকার নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

This post was viewed: 98

আরো পড়ুন