Ridge Bangla

আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি মন্ত্রী ইটামার বেন-গভিরের প্রার্থনা

আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার সৃষ্টি হয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও কট্টর ডানপন্থী রাজনীতিক ইটামার বেন-গভিরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ ও প্রার্থনা নিয়ে। তিনি সম্প্রতি জেরুজালেমে অবস্থিত মুসলিমদের পবিত্র এই স্থানটিতে প্রবেশ করে ইহুদি প্রার্থনায় অংশ নেন—যা একটি দীর্ঘদিনের চুক্তি লঙ্ঘন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বেন-গভির মুসলিমদের উপাসনাস্থানে প্রবেশ করে এমন এক জায়গায় ইহুদি প্রার্থনায় নেতৃত্ব দিচ্ছেন, যেটি ইহুদিদের কাছে ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। যদিও স্থানটি ঐতিহাসিকভাবে মুসলিমদের উপাসনার জন্য নির্ধারিত এবং ইহুদিদের কেবল দর্শনার্থী হিসেবে প্রবেশের অনুমতি রয়েছে, তবুও প্রার্থনা করা নিষিদ্ধ।

এই ঘটনার পরপরই কূটনৈতিক মহলে এবং আরব বিশ্বে ব্যাপক সমালোচনা দেখা দেয়। অনেকেই মনে করছেন, ইসরায়েলি সরকারের উচ্চ পর্যায়ের একজন মন্ত্রীর এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে এবং সহিংসতার পথ খুলে দিতে পারে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “আল-আকসার স্ট্যাটাস কো বা চুক্তিতে কোনো পরিবর্তন আনা হয়নি। মুসলিমদের উপাসনার অধিকার সম্পূর্ণভাবে বজায় থাকবে।”

বিশ্লেষকরা বলছেন, সরকারের এমন বিবৃতি থাকলেও বাস্তবে মন্ত্রী পর্যায়ে এই ধরনের পদক্ষেপ কৌশলগতভাবে ‘স্ট্যাটাস কো’ লঙ্ঘনের দিকেই ইঙ্গিত করে, যা ভবিষ্যতে এই স্পর্শকাতর অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

This post was viewed: 25

আরো পড়ুন