Skip to main content

Ridge Bangla

আরও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের মোট গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৮৫ দশমিক ০২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। বুধবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৯ হাজার ১৮৮ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলার। এ হিসাব পদ্ধতিতে রিজার্ভের প্রকৃত ব্যবহারযোগ্য অবস্থান তুলে ধরা হয়, যা আন্তর্জাতিক মানদণ্ডে অধিক গ্রহণযোগ্য।

এর আগে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৩ হাজার ১৮০ দশমিক ৩১ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ হাজার ৫১৪ দশমিক ৭২ মিলিয়ন ডলার। মাত্র কয়েক দিনের ব্যবধানে রিজার্ভে এই উল্লেখযোগ্য বৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেন ও প্রবাসী আয়ের ইতিবাচক প্রবণতাকেই নির্দেশ করে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

This post was viewed: 41

আরো পড়ুন