Ridge Bangla

আরও দুটি জাতীয় দিবস ঘোষণা সরকারের

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দুটি দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এর মধ্যে রয়েছে— ৭ অক্টোবর আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী এবং ২৫ ফেব্রুয়ারি বিডিআর ম্যাসাকার দিবস। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর দিনগুলো বিশেষ মর্যাদায় পালন করা হবে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে, শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সকল শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

এছাড়া পোস্টে আরও জানানো হয়, বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবন ও তাঁদের সৃষ্টিকে উদযাপনের জন্য একটি ক্যালেন্ডার তৈরির কাজ চলমান রয়েছে। এ ক্যালেন্ডারে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ও বিডিআর ম্যাসাকার দিবস অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে এখন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছর যথাক্রমে ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি এই দুটি দিবস বিশেষভাবে পালিত হবে।

This post was viewed: 71

আরো পড়ুন