Ridge Bangla

আবারও মুক্তি পেছালো আলিয়ার সিনেমার

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘আলফা’, যেখানে আলিয়া ভাট গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন, সেটির মুক্তির তারিখ আবারও পিছিয়েছে। প্রথমে ছবিটি ২০২৫ সালের বড়দিনে মুক্তির কথা ছিল, পরে তা ২০২৬ সালের এপ্রিল করা হয়। তবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ এবং সালমান খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’–এর সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ এড়াতে নির্মাতারা নতুন করে তারিখ নির্ধারণ করেছেন। এখন ছবিটি ১০ জুলাই ২০২৬ মুক্তি পাবে।

নতুন পোস্টারে আলিয়া ভাটকে তীক্ষ্ণ, প্রতিশোধস্পৃহ ও রক্তাক্ত লুকে গোয়েন্দা চরিত্রে দেখা গেছে, যা ইতিমধ্যে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন শর্বরী ওয়াঘ, ববি দেওল ও অনিল কাপুর। প্রযোজকদের আশা, বড় প্রতিযোগিতা এড়িয়ে জুলাইয়ে মুক্তি পেলে ছবিটির বক্স অফিস সাফল্যের সম্ভাবনা আরও বেশি থাকবে।

This post was viewed: 15

আরো পড়ুন