Skip to main content

Ridge Bangla

আপনার মেধা বাড়িয়ে তুলবে যেসব অভ্যাস

জীবনে সফল হতে শুধু ইচ্ছাশক্তি যথেষ্ট নয়; প্রয়োজন মেধা, মনোযোগ ও কার্যকর মানসিক সক্ষমতা। মস্তিষ্কের দক্ষতা জন্মগত হলেও সঠিক অভ্যাসের মাধ্যমে তা বাড়ানো সম্ভব। যেমন ব্যায়াম শরীরকে সুস্থ রাখে, তেমনি কিছু সহজ মানসিক অনুশীলন মস্তিষ্ককে করে তোলে আরও সক্রিয়, দক্ষ ও স্থিতিশীল। প্রতিদিনের কিছু ভালো অভ্যাস গড়ে তোলা সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেডিটেশন দিয়ে দিন শুরু করুন
ব্যায়াম শুধু শরীরের নয়, মস্তিষ্কের জন্যও উপকারী। নিয়মিত মেডিটেশন মানসিক চাপ কমিয়ে মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায়। ব্যায়াম BDNF নামক একটি প্রোটিনের উৎপাদন বাড়ায়, যা শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে।

সঠিক মানুষ বেছে নেওয়া
একজন ভালো ও উচ্চাকাঙ্ক্ষী সঙ্গী মানসিক বিকাশে সহায়ক। তাদের সঙ্গে গঠনমূলক কথোপকথন মস্তিষ্কের কার্যকারিতা, স্মৃতিশক্তি, যোগাযোগ দক্ষতা ও আবেগীয় বুদ্ধিমত্তা বাড়ায়। এমন মানুষের সংস্পর্শে থাকলে আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্নও বড় হয়।

প্রতিদিন পড়ুন
সফল ও বিলিয়নেয়ার ব্যক্তিরা নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলেন, কারণ এটি জ্ঞান ও দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। পড়া নতুন কিছু শেখার সুযোগ দেয়, শব্দভাণ্ডার সমৃদ্ধ করে, সহানুভূতি বাড়ায় এবং মস্তিষ্ককে সক্রিয় রাখে। এই অভ্যাস একজন মানুষকে সফল ও সমৃদ্ধ হতে সাহায্য করে।

ভালো ঘুম জরুরি
অনেকেই ঘুমকে অবহেলা করে। তবে মেধাশক্তি বৃদ্ধির জন্য ভালো ঘুম খুবই প্রয়োজন। কারণ ঘুমালে আমাদের মস্তিষ্ক স্মৃতি পুনরুদ্ধার করে, মেরামত করে এবং গুছিয়ে রাখে। কম ঘুম মেজাজ খিটখিটে করে, একাগ্রতা নষ্ট করে। তাই প্রতি রাতে কমপক্ষে ৭-৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন গভীর ঘুম জরুরি।

This post was viewed: 154

আরো পড়ুন