Skip to main content

Ridge Bangla

আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ফের ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় দফা ভেস্তে যাওয়াকে এই বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

রোববার বৈশ্বিক তেলের মূল্য নির্ধারণের অন্যতম মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ শতাংশেরও বেশি বেড়ে যায়। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০৭ দশমিক ৩৫ ডলারে। যুদ্ধ শুরুর আগের তুলনায় এটি প্রায় ৪৭ শতাংশ বেশি।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এবং চলমান উত্তেজনা বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে তেলের দামে। অন্যদিকে এশিয়ার শেয়ারবাজারে কিছুটা ইতিবাচক ধারা দেখা গেছে। জাপানের নিকেই ২২৫ সূচক টোকিওতে সকালের লেনদেনে প্রায় ০.৪ শতাংশ বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকও প্রায় ১.৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

This post was viewed: 33

আরো পড়ুন