Skip to main content

Ridge Bangla

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেফতার

ব্যারিস্টার তুরিন আফরোজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টার এক মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা থানায় মামলা রয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, এক ছাত্রকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছিল। আহত ছাত্রটি এখনও চিকিৎসাধীন। ডিসি মহিদুল ইসলাম আরও জানান, উত্তরা পশ্চিম থানার মামলার পাশাপাশি নীলফামারীতেও তুরিন আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

This post was viewed: 47

আরো পড়ুন