Skip to main content

Ridge Bangla

আদ্-দ্বীন হাসপাতালে মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে হাসপাতালের বিভিন্ন বিভাগে অসঙ্গতি শনাক্ত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

অভিযান শেষে তিনি জানান, নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ৩ লাখ টাকার এই মোট জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছে বলেও তিনি জানান।

This post was viewed: 42

আরো পড়ুন