Skip to main content

Ridge Bangla

আদালতে বিষ খেয়ে মারা যেতে চাইলেন কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপা এক ভক্তকে খুনের অভিযোগে এক বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি বেঙ্গালুরুর একটি আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হয়ে চাঞ্চল্যকর দাবি জানান। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, জেলজীবন এত অমানবিক হয়ে উঠেছে যে সহ্য করা সম্ভব হচ্ছে না। তিনি যেন বিষ পান করে মারা যেতে পারেন।

দর্শন জানান, “আমাকে ঠিকমতো সূর্যের আলো দেখতে দেওয়া হয় না। পোশাক থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। হাতের চামড়ায় ছত্রাক ধরে গেছে। এই অবস্থায় আর সহ্য হচ্ছে না। আমাকে বিষ এনে দিন।” তার এ দাবি আদালতে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

গত ২০২৪ সালের ১১ জুন রেণুকা স্বামী নামের এক দোকানকর্মীকে হত্যার অভিযোগে গ্রেফতার হন দর্শন। তদন্তে জানা গেছে, অভিনেতা পবিত্রা গৌড়া-র সঙ্গে দীর্ঘদিনের বিবাহ-বহির্ভূত সম্পর্কের খবর জানতে পেরে রেণুকা তাকে অবমাননাকর বার্তা পাঠান ইনস্টাগ্রামে। পুলিশ ধারণা, এই অপমানের প্রতিক্রিয়াতেই হত্যাকাণ্ড ঘটেছে।

শুনানির শেষে বিচারক মামলার অভিযোগ গঠনের পরবর্তী তারিখ ১৯ সেপ্টেম্বর ধার্য করেন এবং শুনানি স্থগিত করেন। দর্শন ২০০৩ সাল থেকে অভিনেত্রী বিজয়লক্ষ্মী-র সঙ্গে বিবাহিত। তাদের ভিনেশ নামে এক ছেলে রয়েছে। তবে দর্শনের পবিত্রা গৌড়ার সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসে, যখন পবিত্রা সামাজিক মাধ্যমে তাদের ছবি ও ভিডিও শেয়ার করেন এবং জানান, তাদের সম্পর্কের ১০ বছর পূর্ণ হয়েছে। এ থেকেই শুরু হয় বিতর্ক ও ঝামেলা।

This post was viewed: 61

আরো পড়ুন