Ridge Bangla

আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ‘বিশ্বাসযোগ্য গ্যারান্টি’ চাইল ইরান

পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে আগ্রাসন বন্ধের বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দাবি করেছে ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি এই শর্তের কথা পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘে দেওয়া বক্তব্যে ইরাভানি স্পষ্ট করেছেন যে, ইরানের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করা ছাড়া ওই অঞ্চলের নিরাপত্তা বজায় রাখা সম্ভব নয়। তিনি সতর্ক করে বলেন, তেহরানের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত পারস্য উপসাগর এবং গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

ইরান কেবল মুখের আশ্বাসে নয়, বরং ভবিষ্যতে আর কোনো হামলা চালানো হবে না- এমন সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য নিশ্চয়তা চায় বলে জানান তিনি।

অন্যদিকে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শান্তি আলোচনার ব্যর্থতার জন্য ওয়াশিংটনের অতিরিক্ত দাবিকে দায়ী করেছেন।

This post was viewed: 10

আরো পড়ুন