বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই ব্যাপক আলোচনা তৈরি করেছে। সম্প্রতি ছবিটির একটি বড় অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ হয়েছে, যা বিজয়া দশমী উৎসবের পটভূমিতে টানা আট রাত ধরে ধারণ করা হয়েছে। ঢাকঢোল, রঙের উচ্ছ্বাস ও শোভাযাত্রার আবহে তৈরি করা এই দৃশ্যে শত শত জুনিয়র শিল্পী অংশ নেন।
এই দৃশ্যে শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খানকে কেন্দ্র করে অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়েছে, যেখানে সুহানা নিজেই কয়েকটি চ্যালেঞ্জিং স্টান্ট দৃশ্যে অভিনয় করেছেন।
ছবিতে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সি।
উল্লেখযোগ্য বিষয় হলো, ‘দ্য আর্চিজ’-এর পর এই সিনেমার মাধ্যমেই সুহানা খানের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, সিনেমাটি ২০২৬ সালের বড়দিনে মুক্তির পরিকল্পনা রয়েছে।
This post was viewed: 14