Ridge Bangla

অস্ত্রসহ আটক আওয়ামী লীগ নেতা

কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে বরিশালের বানারীপাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাতে বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান, ৮টি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম তারিকুল ইসলাম তারেক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান এ বিষয়ে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে বিশেষ অভিযান চালিয়ে তারিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে তোলার পর বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

This post was viewed: 23

আরো পড়ুন