Ridge Bangla

অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন করায় গুরুদাসপুরে ছাত্রদল নেতা বহিষ্কার

দেশজুড়ে জ্বালানি সংকটের মধ্যে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করে সমালোচনার জন্ম দেওয়া নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

১৩ এপ্রিল (সোমবার) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে মাসুদ রানাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এর আগে ১২ এপ্রিল (রবিবার) বিকেলে গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে নিজের সম্ভাব্য প্রার্থিতা জানান দিতে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করেন মাসুদ রানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। চলমান জ্বালানি সংকটের মধ্যে এই শোডাউনের আয়োজনটি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে যার ফলে সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

This post was viewed: 2

আরো পড়ুন