Skip to main content

Ridge Bangla

অমিতাভ বচ্চন দেখেছেন শাকিব খানের নতুন ছবি

ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে নির্মিত আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং প্রস্তুতি নিয়ে সম্প্রতি বলিউড সফরে যান ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ ও মূল টিম। সফরের একটি গুরুত্বপূর্ণ অংশে তাদের সাক্ষাৎ হয় কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে।

পরিচালক আবু হায়াত মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, আমাদের ছবিতে ক্যামেরার দায়িত্বে আছেন অ্যানিম্যাল-খ্যাত চিত্রগ্রাহক অমিতা রায়। অমিতার সূত্রেই অমিতাভ স্যারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। এরপর আমরা তার সঙ্গে দেখা করি এবং আমাদের ছবিসহ বাংলাদেশের বর্তমান বিনোদন জগত নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

পরিচালক আরও জানান, অমিতাভ বচ্চন শাকিব খানের কাজ দেখেছেন এবং শাকিবের অভিনয় ও ঢালিউডের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন। তবে ‘প্রিন্স’-এ তার কোনো অভিনয় নেই এবং এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি।

তবে, পরিচালক বলেন, বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা হয়েছে। তিনি সংক্ষেপে বলেন, সময় আসুক, সব জানা যাবে।

‘প্রিন্স’ ছবিতে ঢাকার পাশাপাশি কলকাতার জনপ্রিয় কয়েকজন তারকাও থাকছেন। ছবিতে শাকিব খানের চরিত্রকে কেন্দ্র করে গল্প এগোবে, যেখানে অ্যাকশন ও বিনোদন মূল আকর্ষণ। সিনেমার প্রস্তুতি, শুটিং লোকেশন ও টিমের সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

This post was viewed: 58

আরো পড়ুন