Skip to main content

Ridge Bangla

অবৈধ অনুপ্রবেশে রংপুরে ৫ কারাগারে ২৩ ভারতীয় বন্দি

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের দায়ে রংপুর বিভাগের পাঁচটি জেলা কারাগারে বর্তমানে ২৩ জন ভারতীয় নাগরিক বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৫ জন নারী। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. কামাল হোসেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বন্দিদের মধ্যে ঠাকুরগাঁও জেলা কারাগারে রয়েছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা রামচন্দ্র পাল ওরফে সজীব বর্মন। গত বছরের ৭ ডিসেম্বর হরিপুর সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে আটক করে। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিভাগীয় কারা দপ্তরের তথ্য অনুযায়ী, দিনাজপুর জেলা কারাগারে সর্বোচ্চ ১০ জন (৭ পুরুষ ও ৩ নারী) ভারতীয় বন্দি রয়েছেন। এছাড়া পঞ্চগড়ে ৭ জন (৬ পুরুষ ও ১ নারী), লালমনিরহাটে ৪ জন (৩ পুরুষ ও ১ নারী) এবং কুড়িগ্রাম জেলা কারাগারে ১ জন পুরুষ বন্দি রয়েছেন।

সম্প্রতি দিনাজপুর কারাগারে আটক ভারতীয় নাগরিকদের আইনি অবস্থা ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণে রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের প্রতিনিধি মনোজ কুমার রায় কারাগার পরিদর্শন করেন।

This post was viewed: 25

আরো পড়ুন