Skip to main content

Ridge Bangla

অবসরপ্রাপ্ত সচিব-বিচারকদের ১২ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকায় অবসরপ্রাপ্ত সচিব, বিচারক ও সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত ১২টি ফ্ল্যাট বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরস্থ বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ (১ম পর্যায়)’ প্রকল্পের অধীনে ধানমন্ডির সড়ক ১৩ (নতুন-৬/এ), বাড়ি ৭১১ (নতুন-৬৩) নির্মাণাধীন ভবনে বরাদ্দকৃত এসব ফ্ল্যাট বাতিল করা হয়েছে।

যাদের বরাদ্দ বাতিল করা হয়েছে, তারা হলেন:

  • অবসরপ্রাপ্ত বিচারক ও দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হক,
  • সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান,
  • সাবেক সিনিয়র সচিব ও দুদকের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান,
  • সাবেক সচিব এম এ কাদের সরকার,
  • সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম,
  • সাবেক সচিব আকতারী মমতাজ,
  • সাবেক সচিব মো. সিরাজুল হক খান,
  • সাবেক সিনিয়র জেলা জজ মো. মঞ্জুরুল বাছিদ,
  • সাবেক রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম,
  • মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ,
  • সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, এবং
  • সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক।

মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও সংস্থার ২৭৪তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বরাদ্দ বাতিল করা হয়েছে। যদিও বরাদ্দ বাতিলের নির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, বরাদ্দ প্রক্রিয়া নিয়ে অনিয়ম বা নীতিমালার ব্যত্যয়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

This post was viewed: 137

আরো পড়ুন