রাজধানীতে কিশোর গ্যাং, সন্ত্রাস ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিরাপত্তা জোরদার করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নতুন করে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, অপরাধপ্রবণ এলাকা হিসেবে মোহাম্মদপুরকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। সেখানে কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে ৭০০টি সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। বসিলায় নতুন একটি পুলিশ ফাঁড়ি চালু করা হয়েছে। আরও একটি ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, বর্তমানে রাজধানীতে ১ হাজার ৯১০টি সিসি ক্যামেরা সচল রয়েছে। নতুন প্রকল্পের আওতায় আরও ১১ হাজার ক্যামেরা কেনার টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।
This post was viewed: 9