Ridge Bangla

অধিকার নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান

ইরানের পার্লামেন্ট স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় প্রধান নেতৃত্বদানকারী মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানি জনগণের অধিকার পুরোপুরি সুরক্ষিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে সম্মত হবে না তেহরান। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় গালিবাফ এ মন্তব্য করেন। তার এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে আরও কঠোর শর্তসংবলিত একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছেন।

ইরানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্ভাব্য সমঝোতা স্মারকের খসড়া নিয়ে দুই পক্ষের মধ্যে নিয়মিত আলোচনা ও সংশোধনী বিনিময় চলছে। তবে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকায় চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে সময় লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের আলোচনা চলমান থাকলেও সাম্প্রতিক উত্তেজনা ও পূর্ববর্তী সামরিক হামলার প্রভাব এখনো আলোচনায় ছায়া ফেলছে।

ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসন এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি সচল করার বিষয়ে সমঝোতা আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন